ছবিঃ সিএনআই
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৯ দিন পর আরিফা আক্তার নামে আট বছরের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির পিছনে সীমানা প্রাচীরের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আরিফা ভোলাহাট উপজেলার খড়কপুর এলাকার মো.আহসান আলীর মেয়ে।
ভোলাহাট থানার ওসি সুমন কুমার জানান, গত ৩ ফেব্রয়ারি বিকালে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু আরিফা। এ ব্যাপারে তার পিতা আহসান আলী ভোলাহাট থানায় গত(৪ ফ্রেব্রুয়ারী) একটি সাধারন ডায়েরী (জিডি) করেন। মঙ্গলবার রাতে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ আরিফার বস্তাবন্দি মরদেহটি বাড়ির পিছন থেকে উদ্ধার করে।
ওসি জানান পূর্ববিরোধের জেরধরে কেউ আরিফাকে হত্যার পর মরদেহ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...
নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...
নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...
নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...
নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

মন্তব্য (০)