ছবিঃ সিএনআই
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নয় বছরের শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৬০ বছরের বৃদ্ধকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার উচাখিলা ইউনিয়নের নারানাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নুর মোহাম্মদ (৬০) একই গ্রামের মৃত আনসার আলীর পুত্র। ব্যক্তি জীবনে নুর মোহাম্মদ দুই ছেলে ও এক মেয়ের জনক।
জানা যায়, ঘটনার দিন ওই গ্রামের শারীরিক প্রতিবন্ধী শিশু (৯)নুর মোহাম্মদের ঘরে টেলিভিশন দেখতে যায়। এ সুযোগে প্রতিবেশি দাদা নুর মোহাম্মদ ঘরের দরজা বন্ধ করে ওই শিশুকে ধর্ষণ চেষ্টা করলে শিশুটি চিৎকার দেয়। চিৎকার শুনে শিশুর চাচি দৌড়ে গিয়ে শিশুকে উদ্ধার করে। এ সময় প্রতিবেশীরা এসে নুর মোহাম্মদকে ঘরে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ অভিযুক্ত নুর মোহাম্মদকে আটক করে থানায় নিয়ে আসে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে নুর মোহাম্মদ নামের এক বৃদ্ধকে আটক করা হয়েছে। ভিকটিমকে জবানবন্দির জন্য থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক...
নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

মন্তব্য (০)