ছবিঃ সিএনআই
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ভেঙ্গুলা ঝিনাই নদীতে, ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলন করার অভিযোগে ৩জনকে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান।অভিযুক্তরা হলেন, জামালপুর জেলার সরিষাবাড়ীর উপজেলা বাসিন্দা সাইদুল ইসলাম, হেলাল উদ্দিন ও মো. শাহিন।
জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়ায়, অপরাধীদের ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন ভ্রাম্যমান আদালত। অভিযানকালে পুলিশ বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

মন্তব্য (০)