প্রতীকী ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, জেলার বিভিন্ন থানায় গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে সিআর ওয়ারেন্ট মূলে ১০ জন (কুড়িগ্রাম-০১, রাজারহাট-০১, উলিপুর-০৪, ফুলবাড়ী-০২, রৌমারী-০২), সিআর ওয়ারেন্ট মূলে ০৪ জন (রাজারহাট-০৩, রৌমারী-০১), নিয়মিত মামলায় গ্রেফতার ০৫ জন (উলিপুর-০৩, ভূরুঙ্গামারী-০২), পূর্বের মামলায় গ্রেফতার ০৬ জন (কুড়িগ্রাম-০১, ফুলবাড়ী-০৩, কচাকাটা-০২), ১৫১ ধারায় ০১ জন (রাজারহাট) সহ মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তিনবিনষ্ট কারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর টিম কুড়িগ্রাম জেলা পুলিশ।
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক...
নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

মন্তব্য (০)