• গণমাধ্যম

কুড়িগ্রামে টেলিভিশন সাংবাদিক ফোরামের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে টেলিভিশন সাংবাদিক ফোলামের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় আদর্শ পৌরবাজারের নিজস্ব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। 

এ সময় উপস্থিত ছিলেন- টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মো: ইউনুছ আলী, সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর, বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক এসএম ছানালাল বকসী, জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু, সাংবাদিক অলক সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক সাংবাদিক শ্যামল ভৌমিক, সাংস্কৃতিক সংগঠক দুলাল বোস, সাংবাদিক রেজাউল করিম রেজা,  কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, রৌমারী প্রেস ক্লাবের সভাপতি সুজাউল ইসলাম সুজা, সাংবাদিক ওয়াহিদুজ্জামান তুহিন, জাহিদুল ইসলাম, ফিরোজ আলম মনু, আরিফুল ইসলাম রিগ্যান, জাহানুর রহমান খোকন, সুজন মোহন্ত, জুয়েল রানা, ফজলুল করিম ফারাইজি সহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।

কেক কাটার পর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেড় শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর উপহার কম্বল বিতরণ করা হয়। এ সময় টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য বাদশাহ্ সৈকত এর "রঙিন কারাগার" কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

মন্তব্য (০)





image

চিকিৎসা করাতে গিয়ে কলকাতায় পুড়ে অঙ্গার তারা

নিউজ ডেস্ক : কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দৈ...

image

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্...

নিউজ ডেস্কঃ স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম বর্তমানে সর্বোচ...

image

টাঙ্গাইলে সাংবাদিক সম্প্রীতি ফোরামের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে সাংবাদিক সম্প্রীতি ফোরামের (এস.এ...

image

জামালপুরের দ্য ডেইলি ফ্রন্ট নিউজ পত্রিকার প্রথম প্রতিষ্ঠা...

জামালপুর প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জামালপুরে পা...

image

জীবননগর সাংবাদিক সমিতির সাবেক প্রচার সম্পাদক রমজান আলীর ম...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর সাংবাদিক সমিতির ...

  • company_logo