• সমগ্র বাংলা

ফেনী সীমান্ত থেকে ২৩ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া সীমান্ত থেকে ২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (০৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে উপজেলার ৯৯ নম্বর পিলার-সংলগ্ন পূর্ব ছাগলনাইয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

বিএসএফের কাছে আটককৃতরা হলেন- পূর্ব ছাগলনাইয়া গ্রামের সাইমুম হোসেন (১৯), রাইসুল ইসলাম (১৯), সামিন (৪০), হারুন (২৩), লিটন (৩০), মাঈন উদ্দিন (২০), রাধানগর এলাকার মহসিন (২৫), কাজী রিপন (৪০), তাজুল ইসলাম সাকিল (২২), হানিফ (৩৫), আবুল হাসান (৩০), ইমরান (২২), রুবেল (২৮), জাফর ইমাম মজুমদার (৪০), মো. ওবায়দুল হক (৪৪), জামাল উদ্দিন (৪০), আরিফ হোসেন (২৪), করিম (২০), ছাগলনাইয়া এলাকার মটুয়া এলাকার খোরশেদ (৩৮), আজাদ হোসেন (২৫), মাহিম (২৫), হারুন (৩২) ও ইমাম হোসেন (২২)।

বিএসএফের পক্ষ থেকে চোরা চালানের অভিযোগে তাদের আটকের দাবি করা হলেও আটকৃতদের পরিবার জানিয়েছেন বিএসএফ তাদের জোর করে ধরে নিয়ে গেছে।

আটকের সত্যতা নিশ্চিত করেছেন ফেনীর জায়লস্কর-৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কমান্ডিং অফিসার ও অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা।

তিনি জানান, তাদের ফেরত আনার বিষয়ে মঙ্গলবার দুপুরে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। আলোচনা চলছে। আশা করি তাদের শিগগিরই ফেরত আনা হবে।

মন্তব্য (০)





image

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সম...

image

নারী উদ্যোক্তাকে হেনস্তা: ফেসবুকে অপপ্রচার

নীলফামারী প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া ফে...

image

ক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন আশালতা স্বেচ্...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ শিক...

image

ফরিদপুরের সদরপুরে হাতির সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশা উল্টে ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় হাতির সঙ্গে ধা...

image

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত ৫ জনের বাড়ী নারায়ণগঞ্জে ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ আফ্রিকায় একটি দোকানে ভয়াবহ অগ্...

  • company_logo