• সমগ্র বাংলা

একাত্তরের পরাজিত শক্তি এবং ফ্যাসিবাদী শক্তি এক হয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: শামা ওবায়েদ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি এবং ফ্যাসিবাদী শক্তি এক হয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পরাজিত শক্তি গত ১৭ বছর বাংলাদেশকে শোষণ ও নির্যাতন করেছে। এখনো তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

শনিবার ফরিদপুরের নগরকান্দার শহীদ আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, ৭ নভেম্বরের ঘটনার মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন দিশা পেয়েছিলো। সে সময় পরাজিত শক্তি দেশকে বিপথগামী করতে এবং দেশের স্বার্থ বিকিয়ে দিতে গভীর ষড়যন্ত্র করেছিলো।

একাত্তরের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, একাত্তরের পরাজিত শক্তি এবং গত ১৭ বছরের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তি আজ এক হয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

এ সময় তিনি আরো বলেন, গত ১৭ বছর দেশে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। অথচ এখন বিদেশের মাটিতে বসে মানবাধিকারের ছবক দেওয়া হচ্ছে। বিদেশে বসে বাংলাদেশে বাস ও ট্রাকে আগুন দিয়ে জনগণের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলছেন, তা কোনোভাবেই সরকার ও দেশের সাধারণ মানুষ মেনে নেবে না।

নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

নড়াইলে আফরা নদীতে জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা

১

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা ন...

image

পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

২

পঞ্চগড় প্রতিনিধি: সারা দেশের মতো উত্তরের সীমান্তবর্তী জেলা প...

image

মানব পাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক কঠোর ব্যবস্থা ও সা...

৩

ফরিদপুর প্রতিনিধি : মানবপাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কঠোর ব্যবস্থা ন...

image

জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বর্ণাঢ্য শোভায...

৪

জামালপুর প্রতিনিধি : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাম...

image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে দেশ গঠনে তরুণ ...

৫

নিজস্ব প্রতিবেদক : মাগুরার শালিখা উপজেলার নাঘোসায় জাতীয় বিপ্...

  • company_logo