• সমগ্র বাংলা

কুড়িগ্রামে মাদক বিরোধী জনসচেতনতা ও ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে মাদক বিরোধী জনসচেতনতা সভা ও প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সমস্বরে মাদকের বিরুদ্ধে সচেতন হয়ে প্রতিরোধ গড়ে তুলার এবং পুলিশকে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে সহায়তার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রায় দুই শতাধিক স্বপ্নবাজ স্মার্ট শিক্ষার্থী একটি আলোকিত কুড়িগ্রামকে বিশ্বের বুকে স্বগর্ভে এগিয়ে নিতে নেতিবাচক, এন্টি-সোস্যাল কার্যক্রমকে পেছনে ফেলে  ইতিবাচক কমিউনিটি গড়তে শপথবদ্ধ হোন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুড়িগ্রাম জেলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী জনসচেতনতা সভা ও  প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টিম ও কুড়িগ্রাম বালক উচ্চ বিদ্যালয় টিম। 

মাদক বিরোধী জনসচেতনতামূলক সভা ও প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, এনএসআই ডিডি মোঃ আকরাম হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবু জাফর, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফাসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

মন্তব্য (০)





image

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সম...

image

নারী উদ্যোক্তাকে হেনস্তা: ফেসবুকে অপপ্রচার

নীলফামারী প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া ফে...

image

ক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন আশালতা স্বেচ্...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ শিক...

image

ফরিদপুরের সদরপুরে হাতির সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশা উল্টে ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় হাতির সঙ্গে ধা...

image

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত ৫ জনের বাড়ী নারায়ণগঞ্জে ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ আফ্রিকায় একটি দোকানে ভয়াবহ অগ্...

  • company_logo