• লিড নিউজ
  • প্রশাসন

গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন উলিপুর থানার ওসি

  • Lead News
  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা ও পুলিশ পরিদর্শক(তদন্ত) তামবিরুল ইসলাম।

সোমবার গভীর রাতে থানা থেকে সাদামাটা পোশাকে বের হলেন থানার অফিসার ইনচার্জ ও তদন্ত। সাথে ক'জন পুলিশ সদস্য গাড়ি ভর্তি কম্বল নিয়ে ছুটে যান আশপাশের বাজারগুলোর ছিন্নমূল ও প্রহরীদের দ্বারে দ্বারে।

বিভিন্ন এলাকায় জুবুথুবু হয়ে ঘুমাচ্ছে কিছু বৃদ্ধ মানুষ। গাড়ি থেকে নেমেই একে একে কম্বল জড়িয়ে দিতে থাকলেন মানুষগুলোকে। একটু উঞ্চতা পেয়ে জেগে উঠলেন কেউ কেউ। বিস্ময় ভরা চোখে তাকিয়ে দেখলেন কম্বল জড়িয়ে দেওয়া মানুষটি আর কেউ নয়, তিনি ওসি গোলাম মর্তুজা। বৃদ্ধদের কেউ কেউ হাত বাড়িয়ে আশীর্বাদও করলেন। বিনয়ের সঙ্গে ওসি তাদের কাছে দোয়াও চাইলেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, শীতে যারা রাস্তায় রাস্তায় কষ্ট করছে তাদের পাশে দাঁড়িয়েছে পুলিশ। কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে এসব শীতার্ত মানুষকে কম্বল দেয়া হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চল ও প্রত্যেক উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম জেলা পুলিশ সবসময় অসহায় মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

মন্তব্য (০)





image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

image

খাগড়াছড়িতে অস্বচ্ছল রোগীদের চিকিৎসায় সেনাবাহিনীর মানবিক স...

নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি সদর রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা প্রদ...

  • company_logo