• অপরাধ ও দুর্নীতি

দোহারে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদন্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দোহার প্রতিনিধিঃ ঢাকার দোহারে পদ্মা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে ৩ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ লাখ টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন পটুয়াখালী জেলার রাঙ্গাবালি উপজেলার ভুইয়ানলা গ্রামের আবুল কাশেমের ছেলে মো. আরিফ, মেহেন্দীগঞ্জ উপজেলার চরমেটুয়া গ্রামের রশিদ হাওলাদারের ছেলে মো. রাসেল ও ফরিদপুর জেলার চরভ্রাসন উপজেলার মৃধাডাঙ্গী গ্রামের হালিম  সোমবার (৫জানুয়ারি) রাতে পদ্মা নদীর মধুরচর বটতলা ও কৃষ্ণদেবপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় নদীতে অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৩টি মামলায় ৩ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং দুই লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন আদালত। এ সময় ১টি ড্রেজার মেশিন জব্ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিসস্ট্রেট মো. মামুন খান। আদালত পরিচালনায় সহায়তা করেন দোহার থানা পুলিশের একটি দল।

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি ক...

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...

image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

image

৩৪ লাখ টাকার আয়ের বিপরীতে ৫ কোটি টাকার সম্পদের অভিযোগ, দু...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

  • company_logo