• সমগ্র বাংলা

নওগাঁয় মানসিক ভারসাম্যহীন নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে মঙ্গলবার বাড়ির বাথরুমের ভেতর থেকে নার্গিস বেগম নিপুন (৪৩) নামের মানসিক ভারসাম্যহীন এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নার্গিস বেগম উপজেলার চক দৌলত গ্রামের মৃত নাসির উদ্দীনের মেয়ে ও উপজেলা সদরের মৃত আনোয়ার হোসেন সোনারের স্ত্রী ছিলেন। সে দীর্ঘদিন থেকে সদরের মডেল স্কুল মোড়ে মায়ের বাসায় মায়ের সাথে থাকতেন।

নিহতের মা ও পুলিশ সূত্রে জানা যায়, এদিন সকাল ৭ টার দিকে বাসার ভিতরেই বাথরুমে যায় নিপুন। ফিরতে অনেক দেরী হওয়ায় তার মা মেরিনা রহমান বাথরুমে গিয়ে মেয়ের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে। এ সময় তিনি কোরআন শরীফ পড়ছিলেন বলে জানান তিনি। তিনি আরো জানান, তার মেয়ে মানসিক ভারসাম্যহীন ছিল। তার মেয়েকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা. মোস্তফা আলীমের কাছে চিকিৎসা করাচ্ছিলেন। এর আগেও সে দুইবার আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। মঙ্গলবার সকালে রান্নাঘর থেকে বটি নিয়ে এসে সে নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেছে এমনটি তার ধারণা করছেন তিনি।

মাস তিনেক আগে স্বামীর সাথে ডির্ভোস হয় নার্গিসের। ডির্ভোসের মাস দেড়েক পর ওই স্বামীর মৃত্যু হলে সে আরো বেশি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, প্রাথমিক সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মন্তব্য (০)





image

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সম...

image

নারী উদ্যোক্তাকে হেনস্তা: ফেসবুকে অপপ্রচার

নীলফামারী প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া ফে...

image

ক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন আশালতা স্বেচ্...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ শিক...

image

ফরিদপুরের সদরপুরে হাতির সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশা উল্টে ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় হাতির সঙ্গে ধা...

image

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত ৫ জনের বাড়ী নারায়ণগঞ্জে ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ আফ্রিকায় একটি দোকানে ভয়াবহ অগ্...

  • company_logo