• সমগ্র বাংলা

কুড়িগ্রামে দুদক’র গণশুনানী অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে দুদক’র গণশুনানী আয়োজন উপলক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন, রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালাক মো. তালেবুর রহমান।

এসময় দুর্নীতি দমন কমিশন, কুড়িগ্রাম সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আফতাব উদ্দিন, সহসভাপতি ডা. এস.এম আমিনুল ইসলাম, অধ্যক্ষ প্রতিমা চৌধুরী, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য প্রমুখ।

দুর্নীতি দমন কমিশন, রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালাক মো. তালেবুর রহমান জানান, আগামি ২৯ ফেব্রুয়ারি কুড়িগ্রামে শেখ রাসেল অডিটোরিয়ামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত হবে। উক্ত গণশুনানীতে ভুক্তভোগীরা যাতে অভিযোগ নিয়ে আসতে পারে সে ব্যাপারে সকলকে কাজ করতে হবে। আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে সকল সরকারি দপ্তর সমূহে অভিযোগ বক্স স্থাপন, দুর্নীতির প্রবণতা রয়েছে এমন দপ্তর সমূহে দুদকের টিম প্রেরণ এবং অভিযোগ সংগ্রহ, পর্যাপ্ত লিফলেট, পোস্টার ও ব্যানার সাটানো, মাইকিং করা, অভিযোগকারীর নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আশা করছি মাননীয় প্রধানমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স তা বাস্তবায়নে এই কর্মসূচি সহায়ক হবে।

মন্তব্য (০)





image

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সম...

image

নারী উদ্যোক্তাকে হেনস্তা: ফেসবুকে অপপ্রচার

নীলফামারী প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া ফে...

image

ক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন আশালতা স্বেচ্...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ শিক...

image

ফরিদপুরের সদরপুরে হাতির সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশা উল্টে ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় হাতির সঙ্গে ধা...

image

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত ৫ জনের বাড়ী নারায়ণগঞ্জে ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ আফ্রিকায় একটি দোকানে ভয়াবহ অগ্...

  • company_logo