ছবিঃ সিএনআই
আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় আগুন লেগে ১৮ টি বসতঘর পুড়ে গেছে। এবং একই পরিবারের পাঁচজন আগুনে দগ্ধ হয়েছেন। দগ্ধ ৫ জন হলেন,মো. জামাল (৪০),তাঁর তিন সন্তান নিহা (১৫), তানিয়া (৫) ও হাসান (১০), জামালের ভাই হেলাল (৩৫)। রোববার (৪ ফেব্রুয়ারী) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, জামাল তাঁর ঘরে প্রতিদিনের মত ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। রাত দুইটার দিকে ঘুম থেকে উঠে দেখে চারপাশে। মুহূর্তে ছড়িয়ে পড়া আগুনে পুড়ে যায় পাশাপাশি থাকা ১৮টি ঘর। ঘর থেকে বের হতে গিয়ে জামাল ও তাঁর পরিবারের সদস্যরা আগুনে দগ্ধ হন। পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মং সইনু মারমা বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। তার আগেই আগুন ছড়িয়ে ঘরগুলো পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে ধারণা করছেন। এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা হবে জানান তিনি।
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সম...
নীলফামারী প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া ফে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ শিক...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় হাতির সঙ্গে ধা...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ আফ্রিকায় একটি দোকানে ভয়াবহ অগ্...

মন্তব্য (০)