ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: "গ্রন্থাগারের বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সোমবার ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও ময়েজউদ্দিন জেলা সরকারি গ্রন্থাগারের যৌথ উদ্যোগে ময়েজউদ্দিন জেলা সরকারি গ্রন্থকারের লাইবেরিয়ান সাজু আহমেদ এর সভাপতিত্বে জাতীয় গ্রন্থাকার দিবস- উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বইপাঠ, চিত্রাংকন, রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে ফরিদপুর জেলার জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ রিজভী জামান, মুসলিম মিশনের সাধারণ সম্পাদক প্রফেসর এম এ সামাদ, সাংবাদিক ও কথাসাহিতিক মফিজ ইমাম মিলন , ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সচেতন মহল প্রত্যাশা এ কর্মসূচি পালনের মাধ্যমে জ্ঞানের পরিধি বৃদ্ধির পাশাপাশি সকল শ্রেণীর মানুষের বই পড়তে উৎসাহী হবে।
রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...
দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

মন্তব্য (০)