• সমগ্র বাংলা

ফরিদপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে ৯ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরর ‌ শহরের মুন্সি বাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা কমিউনিস্ট পার্টির  সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রহসনের ডামি নির্বাচন বাতিল, সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার,  নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রেশন ব্যবস্থা।

ন্যায্যমূল্যের দোকান চালু, খেলাপি ঋণ এবং  বিদেশে পাচার হয়ে যাওয়া টাকা উদ্ধারের  দাবিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সিপিবি'র কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য রফিকুজ্জামান লায়েক,  ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, জেলা রিকসা ভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন।

জেলা যুব ইউনিয়নের  সাধারণ সম্পাদক ইমদাদ মিয়া, ফরিদপুর  জেলা সিপিবি'র  সম্পাদক মন্ডলির সদস্য বেলায়েত হোসেন, জেলা কমিটির সদস্য আশরাফুল আলম বাবু প্রমূখ উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন।এছাড়া সভায় বক্তারা সকল শ্রেণী পেশার মানুষকে কমিউনিস্ট পার্টির পতাকাতলে সমবেত হয়ে ব্যাপক গণ আন্দোলন গড়ে তোলাসহ প্রহসনের  নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে পূন: নির্বাচনের দাবী জানান। 

মন্তব্য (০)





image

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সম...

image

নারী উদ্যোক্তাকে হেনস্তা: ফেসবুকে অপপ্রচার

নীলফামারী প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া ফে...

image

ক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন আশালতা স্বেচ্...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ শিক...

image

ফরিদপুরের সদরপুরে হাতির সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশা উল্টে ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় হাতির সঙ্গে ধা...

image

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত ৫ জনের বাড়ী নারায়ণগঞ্জে ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ আফ্রিকায় একটি দোকানে ভয়াবহ অগ্...

  • company_logo