• সমগ্র বাংলা

বগুড়ায় দ্রুতগামী মোটরসাইকেল প্রাণ কেড়ে নিলো বৃদ্ধের

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

বগুড়া প্রতিনিধি: বগুড়ার কাহালুতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার দুপুর দুইটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ( শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। নিহতের নাম খলিল শেখ(৯০)। তিনি কাহালু উপজেলার বোরাইল গ্রামের মৃত ইনতুল্লাহ শেখের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার উপ-পরিদর্শক মাসুদ রানা। 

পুলিশের এই কর্মকর্তা জানান, বেলা ১১টার দিকে বোরাইল স্কুলের সামনে রাস্তা পার হচ্ছিলেন খলিল শেখ। এমন সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে দুপুর দুইটার দিকে তার মৃত্যু হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

মন্তব্য (০)





image

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সম...

image

নারী উদ্যোক্তাকে হেনস্তা: ফেসবুকে অপপ্রচার

নীলফামারী প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া ফে...

image

ক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন আশালতা স্বেচ্...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ শিক...

image

ফরিদপুরের সদরপুরে হাতির সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশা উল্টে ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় হাতির সঙ্গে ধা...

image

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত ৫ জনের বাড়ী নারায়ণগঞ্জে ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ আফ্রিকায় একটি দোকানে ভয়াবহ অগ্...

  • company_logo