ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে রাতের আঁধারে ছিন্নমূল, বয়স্ক ও কর্মজীবী মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে অর্ধ-শতাধিক সোয়েটার বিতরণ করেছে পুলিশ।
বুধবার(৩১ জানুয়ারি) মধ্যরাতে কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার(এসবি) মো. শহিদুল ইসলামের পাঠানো এসব সোয়েটার শীতার্ত মানুষের মাঝে বিতরণ করেন রৌমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহিল জামান।
অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার(এসবি) মো. শহিদুল ইসলাম জানান, কুড়িগ্রামে শীতের তীব্রতা অনেকে বেশী। গত বছরের ন্যায় এবারেও শীতার্ত মানুষের জন্য সোয়েটার পাঠানো হয়েছে। এই কার্যক্রম চলমান থাকবে। তবে আমি মনে করি সকলকে এভাবে এগিয়ে আসা দরকার।
নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...
নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...
নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...
নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...
নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি সদর রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা প্রদ...

মন্তব্য (০)