• সমগ্র বাংলা

বগুড়ায় কাউন্সিলরের শীতবস্ত্র বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বগুড়ায় প্রতিবছরের ন্যায় এবারও পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সরকারের উদ্যোগে প্রায় দেড় হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে শহরের চকসূত্রাপুরে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ সকলের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

কাউন্সিলর মতিন সরকারের ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে পরম মমতায় শীতার্ত মানুষদের হাতে কম্বল তুলে দেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন। এ সময় আরো উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র শামসুদ্দিন শেখ হেলাল, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইফতেখার হাসান জিসু, জেলা যুবলীগের ধর্মীয় সম্পাদক আরিফ হোসেন কমল, পৌর শ্রমিক লীগের সভাপতি জালাল উদ্দিন শেখ, প্রচার সম্পাদক মিজানুর রহমান, তুফান সরকার, কবিরুল ইসলাম মুন্না প্রমুখ।

আয়োজন প্রসঙ্গে কাউন্সিলর মতিন বলেন, বিগত বছরগুলোর তুলনায় এ বছর শীতের তীব্রতা কিছুটা বেশি। মাননীয় প্রধানমন্ত্রী তৃণমূলের সকল নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্যে।। সেই নির্দেশনা বাস্তবায়নে তিনি শুরু থেকেই চেষ্টা করে যাচ্ছেন অসহায় মানুষদের সহযোগিতার জন্যে। তারই ধারাবাহিকতায় বুধবার দেড় হাজার শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হলো যা আগামীতেও অব্যাহত থাকবে। 

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ইসলামপুরে চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে বিয়ের প্রলোভন দেখি...

image

বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় নবগঠিত শাজাহানপুর যুবদলের কমিটিকে স্...

image

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় লোকশিল্পী লাইলী বেগমকে ৩ লাখ টাকা...

ফরিদপুর প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে লোকগান গেয়ে ...

image

ফরিদপুরে মহাসড়কে চেকপোস্ট:১৭ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকার রাজবাড়ী মো...

  • company_logo