• লিড নিউজ
  • সমগ্র বাংলা

পাবনায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

  • Lead News
  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে গৃহবধূর ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামে। আটককৃত ব্যক্তি হলেন চরপাড়া গ্রামের মৃত আনসার সরকারের ছেলে আলী আজগর সরকার (৪৮)।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, ঘটনার দিন রাত ৮টার পর আলী আজগর চরপাড়া গ্রামের আবুল কালাম আজাদের বাড়িতে গিয়ে তার স্ত্রীর (৩২) ঘরে ঢোকে। এসময় বাড়িতে কেউ ছিলনা। এক পর্যায়ে ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষন করে। গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজনসহ গ্রামবাসী এসে আলী আজগরতে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষনের অভিযোগে আলী আজগরকে গ্রেফতার করে। 

এ ব্যাপারে বুধবার (৩১ জানুয়ারি) চাটমোহর থানায় ধর্ষনের শিকার গৃহবধূ আরজিনা খাতুন একটি মামলা দায়ের করেছেন। পুলিশ গৃহবধূর ডাক্তারী পরীক্ষার জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, ধর্ষনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষিতা গৃহবধূর ডাক্তারী পরীক্ষা করাতে পাবনা পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত আলী আজগরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ৫ বছরে ২৫...

image

ফরিদপুরের ভাঙ্গায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইমাম-শি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে...

image

বরিশালে ১০ এপিবিএনের আয়োজনে আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নাম...

নিজস্ব প্রতিবেদক : বরিশালে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিব...

image

চন্দনাইশে হুইল চেয়ার, পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি : প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আস্থা...

image

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা : টেকনাফে উদ্ধার-৫

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া ...

  • company_logo