• শিশু সংবাদ

শিশু আরিয়ানকে বাঁচাতে এগিয়ে আসুন  

  • শিশু সংবাদ

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : মা বাবার কোল আলো করে দুই মাস আগে জন্মগ্রহণ করেছে শিশু মোঃ আরিয়ান। ফুটফুটে এ শিশুটির জন্মগত ভাবেই মাথায় টিউমার। দ্রুত অপারেশন না করলে শিশুটিকে বাঁচানো সম্ভব হবে না।

জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ভাটার ইউনিয়নের ধুপাদহ গ্রামের মোঃ রুবেল মিয়া ও মোছাঃ আমেনা বেগম দম্পতির কোল জুড়ে আসে শিশু মোঃ আরিয়ান। এই দম্পতির ৮ বছরের আরেকটি ছেলে রয়েছে সে স্থানীয় একটি এতিমখানায় পড়াশোনা করছে। 

শিশু আরিয়ানের বাবা রুবেল মিয়া ও আমেনা বেগম দুইজনই ঢাকার টঙ্গী একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। মা আমেনা বেগমের শিশুটি পেটে আসার ৬মাসের মাথায় চাকরি ছাড়তে হয়েছে। শিশুটিকে হাসপাতালে নিয়ে সময় দেওয়ায় বাবা রুবেল মিয়ার চাকরিটাও চলে যায়। 

শিশুসন্তানের এ অসুস্থতা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে দরিদ্র এই পরিবারটির। সর্বাত্মক চেষ্টা চালিয়েও সন্তানের চিকিৎসার ব্যয়ভার মেটাতে পারছেন না আরিয়ানের বাবা।

চিকিৎসকরা বলছেন, দ্রুত অপারেশন করতে। এমন অবস্থায় শিশুটির টিউমার অপারেশন করার জন্য উন্নত চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  যাওয়া অতি প্রয়োজন এবং শিশুটির প্রাণ বাঁচাতে প্রায় ২ লক্ষ টাকা দরকার। কিন্তু অভাবের সংসারে তার পরিবারের চিকিৎসার ভার বহন করা সম্ভব হচ্ছে না। একদিকে সংসারের অভাব, অন্যদিকে বাচ্চার  টিউমার।

তাই তার শিশুকে বাঁচাতে মানবিক সাহায্যের জন্য রাস্তায় রাস্তায় মানুষের কাছে সাহায্য চাইছেন দরিদ্র অসহায় পরিবারটি। 

আরিয়ানের মা আমেনা বেগম ছেলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন। মাধবিক সাহায্যে এগিয়ে আসতে চাইলে যোগাযোগ করুন নিচের নাম্বারে শিশু আরিয়ানের দাদা রবিউল ইসলাম কালু 01633317529। 

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo