• প্রশাসন

রুপগঞ্জে মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নেমেছে প্রশাসন

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে এবার পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ভুলতা গাউছিয়া গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশের দীর্ঘ দিনের অবৈধ স্থাপনা ও দোকান পাট উচ্ছেদ করে ঢাকা -সিলেট মহাসড়কের যানজট নিরসন ও সড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন।

সোমবার ২৯ জানুয়ারি দূপুরে উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেলের নেতৃত্বে রূপগঞ্জ থানা পুলিশ, ভুলতা ফাঁড়ি পুলিশ ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এসময় রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমন সরকার, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান, ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ আলী আশরাফ মোল্লা, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভুইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও মার্কেট ও বাজারের প্রতিনিধিরা।

অভিযানে মহাসড়কে থাকা সবজি, ফল, কাপড়, মাছসহ বিভিন্ন ধরনের সহস্রাধিক দোকান পাট উচ্ছেদ করে। এসময় উপজেলা প্রশাসন সকল ব্যবসায়ীদের ১ সপ্তাহের মধ্যে দোকান পাট ও মালামাল সরিয়ে নিতে নির্দেশ দেন।অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

মন্তব্য (০)





image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

image

খাগড়াছড়িতে অস্বচ্ছল রোগীদের চিকিৎসায় সেনাবাহিনীর মানবিক স...

নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি সদর রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা প্রদ...

  • company_logo