• তথ্য ও প্রযুক্তি

এবার হিরো আনছে নতুন ম্যাক্সি স্কুটার

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: এবার হিরো মটোকর্প আনলো ম্যাক্সি স্কুটার। সংস্থার বহুল প্রতীক্ষিত হিরো জুম ১৬০ স্কুটার এলো বাজারে। হিরো ওয়ার্ল্ড ২০২৪-এ এই স্কুটার সামনে এনেছে সংস্থা। বড় স্কুটারের বাজারে এটি সংস্থার প্রথম প্রোডাক্ট। যেখানে বাইকের সমান শক্তিশালী ইঞ্জিন পাওয়া যাবে।

স্কুটারটির সামনে রয়েছে বড় উইন্ডস্ক্রিন, ভি শেপ হেডলাইট যা সাধারণত অ্যাডভেঞ্চার মোটরসাইকেলে পাওয়া যায়। রয়েছে সিঙ্গেল পিস সিট এবং বড় ফ্লোরবোর্ড। পা রাখার জন্য অনেকটা লেগ স্পেস রয়েছে। স্কুটারটির পেছনে একটি বক্সও রাখতে পারবেন। যেখানে ফার্স্ট এইড রাখতে পারেন রাইডার।

নতুন স্কুটারটির ইঞ্জিনের ক্ষেত্রে পাবেন ১৫৬ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন। টেলিস্কপিক ফর্ক সাসপেনশন থাকবে ভারসাম্যর জন্য। সেরা ব্রেকিংয়ের জন্য দু চাকাতেই মিলবে ডিস্ক ব্রেক। থাকতে পারে অ্যান্টি লক ব্রেকিং বা এবিএস ও টায়ার মিলবে ১৪ ইঞ্চির।

এর ফিচার্স থাকবে এলইডি লাইট, ব্লুটুথ কানেক্টিভিটি, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি চার্জিং, স্মার্ট কি ইত্যাদি। কিছুদিনের মধ্যেই লঞ্চ হতে পারে এই স্কুটারটি। দাম হতে পারে ভারতীয় বাজারে ১ লাখ ৩ হাজার রুপি (এক্স-শোরুম)।

মন্তব্য (০)





image

নতুন এআই টুল নিয়ে এলো টিকটক

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বের অন্যতম সৃজনশীলতা উৎসব কান লায়ন্স ২০২৬-এ ...

image

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হবে না যে অপশনটি চালু করলে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া বা পরিচয় যাচাইয়ের...

image

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, মিলবে যেসব সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : গ্রাহকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষ...

image

হোয়াটসঅ্যাপে বাড়ছে সাইবার হামলা, ৫ উপায়ে সুরক্ষিত রাখুন অ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের দৈনন্দিন যোগাযোগের অন...

image

আপনার অ্যান্ড্রয়েড ফোন ভাইরাসে আক্রান্ত কিনা বলে দেবে এই ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে সাধারণত একাধিক নির...

  • company_logo