• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে লোহার গ্রিল কেটে টিউবওয়েল চুরি, গ্রেফতার ৫

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে লোহার গ্রিল কেটে টিউবওয়েল চুরি মামলার তিন ঘন্টার মধ্যে চোর চক্রের ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা খাওনার দরগা এলাকার জামাল উদ্দিনের পুত্র মোঃ বিপ্লব মিয়া(২৫), ফুল মিয়ার পুত্র মোঃ ইউনুছ আলী(২৫), জালাল উদ্দিনের পুত্র মোঃ সামিউল ইসলাম(২৯), মোজাম্মেল হকের পুত্র মোঃ মাসুদ রানা(৩২) ও তবকপুর ইউনিয়নের তবকপুর মন্ডল পাড়া গ্রামের আহাম্মদ আলীর পুত্র মোঃ আব্দুর রহিম(৫৫)।

পুলিশ জানায়, পৌরসভার জোনাইডাঙ্গা খাওনার দরগা এলাকার কুয়েত প্রবাসী আব্দুল আজিজের বাড়ি থেকে গত ২৬ জানুয়ারি রাতে অজ্ঞাতনামা চোরেরা টিউবওয়েল ও লোহার গ্রিল চুরি করে নিয়ে যায়।এ ঘটনায় শনিবার(২৭ জানুয়ারি) রাতে থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ওই ৫ জনকে নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। এবং তাদের হেফাজতে থাকা চোরাই লোহার গ্রিল ও টিউবওয়েল উদ্ধার করা হয়।

রোববার(২৮ জানুয়ারি) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

image

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলাসহ পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...

image

জামালপুরে দুই মাদক কারবারির এক বছর করে কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

image

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

৪

নিউজ ডেস্কঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫...

image

ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

৫

নিউজ ডেস্কঃ  ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার...

  • company_logo