• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

নার্সকে গলা কেটে হত্যা, ঘাতক স্বামী আটক

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে স্বামীর হাতে  মা নাসিং হোমের নার্স খুনের ঘটনা ঘটেছে।  নিহত নার্স হাফিজা খাতুনকে গলাকেটে হত্যা করে তারই অভিযুক্ত স্বামী । এঘটনায় তার অভিযুক্ত স্বামী জীবননগর রায়পুর ইউনিয়নের বালিহুদা গ্রামের জাকের আলীর ছেলে কবির হোসেনকে গতরাত ১১ টার দিকে জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আটক করে। 

জানা গেছে, নিহত হাফিজা খাতুন (৩৫) সন্তোষপুর গ্রামের শমসের উদ্দীনের বড় মেয়ে।

২৭ জানুয়ারী শনিবার রাত সাড়ে ৮ টার দিকে জীবননগর পৌর শহরের আখ সেন্টার সংলগ্ন   মা নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারের  দ্বিতীয় তলার কেবিনে কর্মরত নার্স হাফিজার ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় তারই অভিযুক্ত স্বামী কবির হোসেন । 

 এসময় নিহত হাফিজা খাতুন  কেবিন থেকে রক্তাক্ত জখম অবস্থায় বাঁচার চেষ্টা করে ক্লিনিকের নিচতলার প্রধান ফটকে এসে  পড়ে গেলে  প্রত্যক্ষদর্শীরা  হাসপাতালে নেওয়ার পথিমধ্যে  সে মারা যায় বলে জানা গেছে। 

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রাগবীর হোসেন জানান ধারালো ছুরি দিয়ে গলা কাটার কারনে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান। 

এঘটনার পরপরই জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ পুলিশ হেফাজতে নেন।  পরবর্তীতে চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজিমুদ্দিন আল আজাদ ও দামুড়হুদা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সন্দেহজনক কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক  রাখেন। পরবর্তীতে এ ঘটনায় অভিযুক্ত স্বামী কবিরকে হত্যাকান্ডে ব্যাবহৃত ছুরিসহ রাতেই ডিবির অভিযানে আটক হয়। 

 

মন্তব্য (০)





image

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

image

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলাসহ পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...

image

জামালপুরে দুই মাদক কারবারির এক বছর করে কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

image

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

৪

নিউজ ডেস্কঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫...

image

ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

৫

নিউজ ডেস্কঃ  ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার...

  • company_logo