• সমগ্র বাংলা

ফরিদপুরে পড়ে থাকা লাগেজ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাস স্ট্যান্ড এলাকায় একটি লাগেজের ভেতর থেকে এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নতুন বাস স্ট্যান্ডের গোল্ডেন লাইন কাউন্টারের সামনে পড়ে থাকা লাগেজ দেখে পুলিশ কে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে লাগেজের তালা ভেঙ্গে ৪৫ বছর বয়সের এক ব্যাক্তির লাশ দেখতে পায়। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে রাজবাড়ি রাস্তার মোড়ের দিক থেকে একটি মহেন্দ্র করে বোরকা পরিহিত এক মহিলা ৪-৫ জন লোকের সহায়তায় লাগেজটি মাহিন্দ্র থেকে নামায়।

পরে লাগেজটি গোল্ডেন লাইন কাউন্টারের সামনে একটি লাইটপোষ্টের পাশে রেখে দেয়।  পড়ে থাকা লাগেজ দেখে সন্দেহ হলে পরে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান উজ্জামান জানান, নতুন বাসষ্ট্যান্ডের গোল্ডেন লাইন কাউন্টারের পাশে একটি সন্দেহজনক লাগেজ পড়ে থাকতে দেখে পুলিশ কে খবর দেয়। পুলিশ সুপারসহ উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।

এসময় লাগেজের তালা ভেঙ্গে এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়। অজ্ঞাত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে হত্যা মামলাসহ অপরাধীদের ধরতে তদন্ত চলছে।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo