• সমগ্র বাংলা

সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের প্রধান উপদেষ্টা হলেন মুনমুন সেন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ উপমহাদেশের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের কন্যা মুনমুন সেন পাবনাস্থ সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে থাকার আগ্রহ প্রকাশ করেছেন।
পাবনার সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সস্পাদক সোমবার (২২ জানুয়ারি) রাত আটটার দিকে ড. নরেশ মধু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সোমবার দুপুরে হোয়াটসঅ্যাপে কথোপকথনের এক পর্যায়ে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে সংযুক্ত হওয়ার জন্য মুনমুন সেনকে আহবান জানান তিনি। তার আহবানে একটি মেসেজের মাধ্যমে পরিষদের সাথে সংযুক্ত হওয়ার কথা নিশ্চিত করেন মুনমুন সেন।’

সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন বাঙালী ও ভারতীয় অভিনেত্রী। তিনি বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালায়াম, মারাঠি এবং কন্নড় ছবিতে অভিনয়ের জন্য পরিচিত। তিনি বলিউড সিনেমায়ও অভিনয় করেছেন। ১৯৮৭ সালে সিরিভেন্নেলা ছবিতে অভিনয়ের জন্য তিনি অন্ধ প্রদেশের নন্দী সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।

মুনমুন সেন তার অভিনয় জীবনের শুরু করেন বিয়ে এবং মা হবার পর। ১৯৮৪ সালে ‘অন্দর বাহার’ সিনেমার মধ্য দিয়ে তার সিনেমা জগতে অভিষেক ঘটে। তিনি অনেক চরিত্রে অভিনয়ের মাধ্যেম তার সাহসিকতার পরিচয় দিয়েছেন। টেলিভিশনে ধারাবাহিক নাটকের পাশাপাশি তিনি কিছু বাংলা টেলিফিল্মেও কাজ করেছেন।

মুনমুন সেন ১৯৭৮ সালে ত্রিপুরা স্টেটের রাজ পরিবারের উত্তরাধীকারিকে বিয়ে করেন। তিনি দুই কন্যার জননী। তারা হলেন, অভিনেত্রী রাইমা সেন এবং রিয়া সেন।

সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাথে যুক্ত হওয়ার মুনমুন সেনকে পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন ভারপ্রাপ্ত সভাপতি ডা. রামদুলাল ভৌমিক ও সাধারণ সম্পাদক ড. নরেশ মধু।

সাধারণ সম্পাদক ড. নরেশ মধু বলেন, ‘এটি নি:সন্দেহে আমাদের জন্য আনন্দের খবর। মুনমুন সেন ইতিমধ্যে তার মা সুচিত্রা সেনের ব্যবহৃত শাড়ী, বই ও একটি ছবি পরিষদকে প্রদান করেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সুচিত্রা সেনের স্মৃতি রক্ষার্থে সহযোগিতা করবেন।’

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo