• সমগ্র বাংলা

রংপুর বিভাগের সকল প্রাথমিক স্কুলের পাঠদান ৩ দিন বন্ধ ঘোষনা

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

রংপুর ব্যুরো: রংপুর বিভাগের কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ ও কনকনে ঠান্ডা বাতাস।এর ফলে তাপমাত্রা ১০ ডিগ্রীর নিচে হলে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ ঘোষনার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর।তবে রংপর বিভাগের বেশির ভাগ জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রীর নিচে প্রবাহিত হচ্ছে।এ কারনে রংপুর বিভাগের ৮ জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কর্মসুচি আজ সোমবার থেকে ৩দিন বুধবার পর্যন্ত বন্ধ ঘোষনা করা হয়েছে। সোমবার(২২ জানুয়ারি)সকালে তীব্র শীতের কারণে রংপুর বিভাগের সকল প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক শিক্ষা কার্যক্রম তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়,প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগ।

এই বিষয়ে রংপুর বিভাগের সকল প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কর্মসুচি বন্ধের বিষয়টি জানান প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মো:মুজাহিদুল ইসলাম। তিনি জানান,রংপুর বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ এর ফলে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী আজ সোমবার সকাল থেকে ৩দিন বিভাগের সকল প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষনা করা হয়েছে।তবে শীত ও ঠান্ডার তাপমাত্রা কমে গেলে আবারও যথারিতি নিয়মে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কর্মসুচি চালু করা হবে।আর শীতে গরম কাপড় পরে

শিশুদের বাড়ীতে লেখাপড়া করা জন্য আহবান জানানো হয়। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছে ভোর ৬টায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পত্র মোতাবেক ও রংপুর বিভাগের ২২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি তিনদিনের জন্য সকল প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক শিক্ষা কার্যক্রম ও পাঠদান কর্মসুচি বন্ধ ঘোষণা করা হয়েছে। 

এদিকে,তিনদিনের জন্য প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক শিক্ষা কার্যক্রম ও পাঠদান বন্ধের ঘোষণা অনেক শিক্ষা প্রতিষ্ঠান দেরিতে জানতে পারায় শিক্ষা কার্যক্রম কিছু কিছু চালু ছিল।পরে বিষয়টি জানার পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের তাৎক্ষণিক ছুটি দিতে দেখা গেছে। এ বিষয়ে রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.শহিদুল ইসলাম জানান,সকালেই বিভাগীয় উপপরিচালক স্যারের ম্যাসেজ পেয়ে সঙ্গে সঙ্গে হোয়াটসআ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি।অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এই ম্যাসেজ দেরিতে দেখেছেন।যার কারণে এই উদ্ভুত অবস্থার সৃষ্টি হয়েছে। তবে সবাইকে এ বিষয়ে আগে থেকেই এলার্ট করে দেওয়া হয়েছিল।আমরা বিষয়গুলো দেখছি গুরুত্বসহকারে।

এর আগে গত ১৬ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক নির্দেশনায় জানায়,তীব্র শৈত্যপ্রবাহ হলে স্কুল-কলেজের মতো প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ থাকবে। কোনো জেলার সর্বোচ্চ তাপমাত্রা যদি ১০ ডিগ্রির নিচে নামে, সেক্ষেত্রে সেই জেলায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হবে।

উল্লেখ্য,রংপুর জেলায় সকাল ৬টায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানান আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান।তবে রংপুর বিভাগের দিনাজপুর,কুড়িগ্রাম,নীলফামারী ও লালমনিরহাটের উপর দিয়ে মৃদু শৈত্য বয়ে যাচ্ছে।তিনি আরও জানান দুই এক থাকতে পারে এই মৃদু শৈত প্রবাহ।তবে আগামী ২৭ ও ২৮ তারিখের এ তাপমাত্র ৮ ডিগ্রী পর্যন্ত বয়ে যাওয়ার সম্ভবনা মনে করছেন তিনি। 

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo