• সমগ্র বাংলা

গোপালপুরে স্বামীর হাতে স্ত্রী খুন

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে স্বামীর হাতে দুই সন্তানের জননী আসমা বেগম (৩৫) নামে এক স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত ১১টার দিকে পৌরসভার সুন্দর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।  নিহত আসমা ধোপাকান্দি ইউনিয়নের পঞ্চাশ গ্রামের আরশেদ আলীর মেয়ে। এ ঘটনায় হত্যার অভিযোগে স্বামী ফজলু তালুকদারকে  (৪০) থানা পুলিশ আটক করেছে।৷ ফজলু সুন্দর গ্রামের নুরুল ইসলাম তালুকদারের ছেলে।

জানা যায়, দুই সন্তান নিয়ে রাজমিস্ত্রী স্বামী ফজলু ও নিহত আসমা বেগমের সংসার। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে সংসারে অশান্তি বিরাজমান। শনিবার রাতের খাবার খেয়ে স্ত্রী ও সন্তানরা ঘুমিয়ে পড়লে মেয়ের উড়না দিয়ে স্বামী ফজলু স্ত্রী আসমা বেগমের গলা পেচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরে চিৎকার করে বাড়ীর সবাইকে এ ঘটনা জানায় সে। স্থানীয়রা রাতেই ফজলুকে আটক করে পুলিশে দেয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুন ভুঁঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। হত্যার অভিযোগে স্বামীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo