• সমগ্র বাংলা

নড়াইলে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলায় পুকুরে ভাসমান অবস্থায় ডালিম বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদি গ্রামে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বাঁশগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বার) ভবরঞ্জন রায় মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ডালিম বেগম সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের দক্ষিন শালিখা গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী। ইউপি সদস্য ভবরঞ্জন রায় জানান, সন্ধায় চারণ কবি বিজয় সরকারের বাড়ির পাশে একটি পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে রাতে পুলিশ ডালিম বেগম নামে ওই মহিলার মরদেহ উদ্ধার করে।

ওই নারীর স্বামী ইদ্রিস আলী বলেন, গত পাঁচদিন আগে আমার স্ত্রী বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে যায়। তাকে অনেক খোঁজাখুজি করেও পাওয়া যাচ্ছিল না। কয়েক মাস আগে তার স্ট্রোকের কারণে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পর নিহতের প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo