ফাইল ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে পুকুরের পানিতে পড়ে এক সন্তানের জনকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (১৯ জানুয়ারী) সকাল সাড়ে ৬টায় উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের কানুরাম গ্রামে। মৃতের পরিবার ও এলাকবাসীরা জানান, ওই গ্রামের মমিন মিয়ার ছেলে এক মেয়ে সন্তানের বাবা শাহিনুর (৩২) দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভূগছিলেন। ঘটনারদিন শুক্রবার (১৯জানুয়ারী) সকাল সাড়ে ৬টায় গোসল করতে বাড়ির পাশে পুকুরে যান। সেখান থেকে দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায়।
পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এসে পুকুর থেকে তার লাশ উত্তোলন করেন। খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করে কোন ধরনের আঘাতের চিহৃ না থাকায় লাশ দাফনের অনুমতি দিয়েছেন বলে ওই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এনামুল হক জানিয়েছেন। শাহিনুর এক বছর আগে পার্শ¦বর্তী নাপাডাঙ্গা গ্রাম থেকে কানুরাম গ্রামে বাড়ি করে বসবাস শুরু করেন। বিষিয়টি রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন।
বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...
গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

মন্তব্য (০)