• সমগ্র বাংলা

সাতক্ষীরার শ্যামনগরে ঘেরের মেশিনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে মৎস্য ঘেরের মেশিনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে তার মৎস্য ঘেরের স্যালো মেশিনের সাথে জড়ানো থাকা অবস্থায় তাকে উদ্ধার করেছে এলাকাবাসী। মৃত যুবক উজ্জল হোসেন (২৭) গাবুরা ইউনিয়নের খলিশাবুনিয়া গ্রামের মো: হযরত আলী গাইনের ছেলে। মরদেহ উদ্ধার করার পর শ্যামনগর থানায় বিষয়টি জানানো হয়েছে বলে জানান লক্ষীখালী গ্রামের ইউপি সদস্য জি এম হাসান ইমাম জানান।

পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য হাসান বলেন, লক্ষীখালী গ্রামে উজ্জলের পিতার ঘেরে ১৮ জানুয়ারি বৃহস্পতিবার রাতে উজ্বল তার মৎস্যঘেরের পানি সেঁচ দিতে যায়। শুক্রবার সকালে এলাকাবাসী মৎসঘেরের পানি সেঁচের স্যালো মেশিনে জড়ানো মৃত লাশ দেখতে পায়।

ইউপি সদস্য হাসান জানান, ধারনা করা হচ্ছে স্যালো মেশিন চালু করার সময় গলায় থাকা চাদরে জড়িয়ে দুর্ঘটনায় মারা যান তিনি। আশপাশে বাড়ীঘর না থাকায় এবং রাতে গুড়িগুড়ি বৃষ্টির কারণে এলাকাবাসী দেখতে পায়নি বলে জানান তিনি। মৃত উজ্জল হোসেনের হাঁসি খুঁশি নামে দুটি কন্যা সন্তান আছে।

শ্যামনগর থানার সাব-ইন্সপেক্টর এসআই মো: ওবায়দুল্লাহ খান সাংবাদিকদের জানান, পরিবারের ভাষ্যমতে ঘেরের পানি সেচতে গিয়ে স্যালো মেশিনে গলার চাঁদর জড়িয়ে মারা যায় উজ্জল হোসেন। তিনি (বিকেল ৩টা)  ঘটনাস্থলেই আছেন সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব হবে। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোন মামলা হয়নি। 

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo