প্রতীকী ছবি
কালিয়াকৈর,গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর পৌরসভাস্থ চন্দ্রা এলাকায় অজ্ঞাত এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় (১৮ জানুয়ারি) কালিয়াকৈর পৌরসভাস্থ চন্দ্রা এলাকায় সাউথ ওয়েস্ট ফ্যাক্টরি ও ফ্লাইওভার এর পূর্ব পাশে অজ্ঞাতনামা যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী আহত যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় এখনো শনাক্ত হয়নি।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) সাব্বির রহমান জানান কে বা কারা অজ্ঞাতনামা ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে নিহতের পরিচয় জানার জন্য চেষ্টা চলছে ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে ।
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...
গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি: "ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চি...
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদাড়ী দ্...

মন্তব্য (০)