ছবিঃ সিএনআই
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের সীমান্ত এলাকা থেকে এক স্বর্ণ চোরাচালানিসহ ৪০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। আজ বুধবার (১৭ জানুয়ারি) সকালে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।আটককৃত চোরাকারবারি- রিমন হোসেন (২০) ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা বাগানপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।
মহেশপুর-৫৮ বিজিবি অধিনায় মাসুদ পারভেজ রানা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি অভিযান চালিয়ে রিমনকে আটক করে। এসময় সাদা কাপড়ে মোড়ানো ৪ কেজি ৬৬৫.৫৪ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার জব্দ করা হয়। আটককৃত স্বর্ণের বারের মূল্য ৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার ৪৭১ টাকা।পরবর্তীতে আটককৃত আসামির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বার ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

মন্তব্য (০)