• তথ্য ও প্রযুক্তি

আরও শক্তিশালী হয়ে উঠেছে বাংলাদেশ ব্যাংকের অর্থ লুটকারী হ্যাকাররা: ইউএনওডিসি

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ লুটকারী উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপ লাজারাস এখন আরও শক্তিশালী হয়েছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে আরও কিছু হ্যাকার। সবাই মিলে দক্ষিণ-পূর্ব এশিয়ায় আন্ডারগ্রাউন্ড ব্যাংকিং ও মাদক পাচারকারীদের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তুলেছে। এই হ্যাকার গ্রুপটি নিজেদের মধ্যে অর্থ ভাগাভাগি করছে ক্যাসিনো ও ক্রিপ্টো কারেন্সি বিনিময়ের প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে। 

জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক অফিস ইউএনওডিসি সোমবার এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মেকং (মিয়ানমার, থাইল্যান্ড, লাওস ও কম্বোডিয়াকে বোঝায়) অঞ্চলে উত্তর কোরিয়ার লাজারাসসহ আরও কিছু হ্যাকার গ্রুপের বেশ কিছু তৎপরতা সম্প্রতি আমাদের বিশেষজ্ঞদের চোখে পড়েছে।  বিভিন্ন হ্যাকিংয়ের তথ্য ও ব্লকচেইন ডাটা বিশ্লেষণ করে এসব কর্মকাণ্ড শনাক্ত করা হয়েছে। 

রয়টার্সের খবরে বলা হয়- এই হ্যাকার গ্রুপের বিষয়ে জানতে চাইলে জেনেভায় জাতিসংঘের উত্তর কোরিয়ান মিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। এর আগে লাজারাসকে নিয়ে যেসব প্রতিবেদন করা হয়েছে তার সবটাই জল্পনা ও মিথ্যা তথ্য। 

ইউএনওডিসি বলছে, লাজারাস গ্রুপ উত্তর কোরিয়ার প্রধান গোয়েন্দা সংস্থার ছত্রছায়া থেকে কাজ করে। গ্রুপটি উচ্চপর্যায়ের কিছু সাইবার হামলা, মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত। উত্তর কোরিয়ার হ্যাকারদের চুরি করা অর্থ দেশটির অস্ত্র খাতে বিনিয়োগ করা হয়। 

উল্লেখ্য, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে লাজারাস বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের সার্ভারে সাইবার হামলা চালিয়ে প্রায় ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয়। এই লুটের অর্থ ফিলিপিন্সের অনুমোদিত কিছু ক্যাসিনো ও জাঙ্কেট লাজারাসে নেওয়া হয়েছিল।

মন্তব্য (০)





image

কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রভাবিত করতে ইসরাইলের ভুয়া থিঙ্ক ট...

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের প্রশ্নের উত্তরে কৃত্রিম বুদ্ধিমত্ত...

image

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার ঝুঁকি: ব্যবহারকারীদ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয...

image

ইউটিউবের ভিউ গণনায় নতুন নিয়ম, বাড়বে আয়?

বিনোদন ডেস্ক : ইউটিউবে ভিডিও প্রকাশ করেন এমন ক্রিয়েটরদের জন্...

image

টিকটকে যুক্ত হচ্ছে টাকা পাঠানোর সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ব্যবহারকারীদের জন্য ন...

image

ফেসবুকে ব্যক্তিগত তথ্য সুরক্ষায় এখনই বদলে নিতে পারেন যেসব...

তথ্য প্রযুক্তি ডেস্ক : ফেসবুক ব্যবহারের সময় আপনার ব্যক্তিগত তথ্য কীভাবে ...

  • company_logo