ছবিঃ সংগৃহীত
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে গাড়ির ধাক্কায় তাইবুল ইসলাম (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত তাইবুল ইসলাম উপজেলার নুন খাওয়া ইউনিয়নের মাঝের চর এলাকার উকিল আলীর পুত্র।
জানা গেছে, সোমবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তাইবুল দক্ষিণ ব্যাপারীর হাটের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নাগেশ্বরীর দিকে যাওয়ার পথে পায়রাডাঙা পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় পৌঁছিলে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে। তার সাথে থাকা আরও এক আরোহী গুরুত্বর আহত হয়েছেন।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ(ওসি) রুপ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...
গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি: "ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চি...
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদাড়ী দ্...

মন্তব্য (০)