• লিড নিউজ
  • সমগ্র বাংলা

বগুড়ায় রড বোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১২

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে রডবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকচালক এমরান হোসেন (২১) নিহত এবং বাসচালক, হেলপার ও যাত্রীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ-ঢাকা মহাসড়কের আদমদীঘি উপজেলা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এমরান নওগাঁ সদরের কোনাইল গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে। আহত তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের আদমদীঘি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নওগাঁ-ঢাকা মহাসড়কের আদমদীঘি হাসপাতাল গেটের সামনে নওগাঁগামী রডবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৮-৯৪০৯) সঙ্গে ঢাকাগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব ১৪-৩০৫০) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় ট্রাকচালক এমরান ঘটনাস্থলেই প্রাণ হারান।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, দুর্ঘটনায় কবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। 

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ইসলামপুরে চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে বিয়ের প্রলোভন দেখি...

image

বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় নবগঠিত শাজাহানপুর যুবদলের কমিটিকে স্...

image

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় লোকশিল্পী লাইলী বেগমকে ৩ লাখ টাকা...

ফরিদপুর প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে লোকগান গেয়ে ...

image

ফরিদপুরে মহাসড়কে চেকপোস্ট:১৭ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকার রাজবাড়ী মো...

  • company_logo