ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ-৬ আসনের নবনির্বাচিত এমপি হিসেবে শপথ গ্রহণ শেষে এ্যাড. ওমর ফারুক সমুন এলাকায় ফিরেই ঘুরে ঘুরে ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। তিনি গতকাল রবিবার রাতে আত্রাই ও রাণীনগর রেল স্টেশনে থাকা ছিন্নমূল শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।
এসময় এমপি পত্নী ছড়া, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মবর্তা আবু ওবায়েদসহ কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। এসময় এমপি সুমন বলেন আমি এমপি মানেই এই অঞ্চলের মানুষের সেবক দায়িত্ব আমার কাঁধে। তাই চলমান এই প্রচন্ড শীতে যেন আমার এলাকার শীতার্ত মানুষরা শীতে কষ্টে না থাকে তার জন্য আমি সাধ্যমতো চেস্টা করে যাবো।
এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর সকল সেবা এই অঞ্চলের প্রতিটি মানুষের দ্বারে দ্বারে পৌছে দিতে আমি বদ্ধপরিকর। আমি সবার সার্বিক সহযোগিতা নিয়ে এই আসনটিকে সত্যিকারের স্মার্ট আসন হিসেবে গড়ে তুলতে চাই। এছাড়া প্রাপ্ততা অনুসারে প্রতিটি মানুষের কাছে সরকারের প্রতিটি সেবাকে হয়রানী ছাড়াই পৌছে দিতে চাই। আগামীতেও আমার এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা ন...
ফরিদপুর প্রতিনিধি : পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়...
পঞ্চগড় প্রতিনিধি: সারা দেশের মতো উত্তরের সীমান্তবর্তী জেলা প...
ফরিদপুর প্রতিনিধি : মানবপাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কঠোর ব্যবস্থা ন...
জামালপুর প্রতিনিধি : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাম...

মন্তব্য (০)