ছবিঃ সিএনআই
ফেনী প্রতিনিধি: তথ্য প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্সিংয়ের মাধ্যমে এক স্বর্ণ ব্যাবসায়ীর চুরি হওয়া ২৪ লক্ষ ১০ হাজার টাকা উদ্ধার করেছে ফেনী মডেল থানা পুলিশ। রবিবার (১৪ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন ফেনী জেলা পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অং প্রু মারমা।
তিনি জানান, চলতি মাসের ২ তারিখ চট্টগ্রামের ভূজপুর থানার কাজীরহাট বাজারের মল্লিকা জুয়েলার্সের ম্যানেজার কার্তিক চন্দ্র ঘোষ একই এলাকার সুমন ও তার ব্যবহৃত মোটর সাইকেল ভাড়াযোগে ফেনী বড় বাজারের স্বর্ণ পট্টিতে আসে।পরবর্তীতে ফেনী বড় বাজারের দুটি দোকানে ৩০ লক্ষ টাকার স্বর্ণ বিক্রি করে একটি ব্যাগে ভর্তি করে।
টাকার মালিক ব্যাগ রেখে স্বর্ণ দোকানে রেখে আসা ফোন নিতে গেলে মোটর সাইকেল রাইডার সটকে পড়ে। পরে থানায় মামলা হওয়ার পর পরে তথ্য প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্স কাজে লাগিয়ে চুরি হওয়া ৩০ লাখ টাকার মধ্যে ২৪ লক্ষ ১০ হাজার টাকা উদ্ধার করে।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) মোঃ শহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশ) মোঃ শফিকুর রহমান।
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা ন...
ফরিদপুর প্রতিনিধি : পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়...
পঞ্চগড় প্রতিনিধি: সারা দেশের মতো উত্তরের সীমান্তবর্তী জেলা প...
ফরিদপুর প্রতিনিধি : মানবপাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কঠোর ব্যবস্থা ন...
জামালপুর প্রতিনিধি : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাম...

মন্তব্য (০)