• তথ্য ও প্রযুক্তি

এই প্রথম ইন্টারনেট ছাড়াই আপনাকে গাইড করবে গুগল ম্যাপ

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের আরেক জনপ্রিয় অ্যাপ হচ্ছে গুগল ম্যাপ। বিশ্বের যে দেশেই যান না কেন সব রাস্তাই আপনাকে চিনিয়ে দেবে গুগল ম্যাপ। অলিগলি রাস্তা থেকে শুরু করে রেস্তোরাঁ, হোটেল, মোটেল সবকিছু চিনে নিতে পারবেন সঙ্গে স্মার্টফোন থাকলে।

তবে ইন্টারনেট ছাড়া গুগল ম্যাপ কীভাবে ব্যবহার করতে হয় জানেন কি? ধরুন এমন কোথাও গেলেন যেখানে ফোনের ইন্টারনেট কাজ করছে না। তখন বাধে বিপত্তি। তবে এখন ফোনে ইন্টারনেট কাজ না করলেও আপনি গুগল ম্যাপকে কাজে লাগিয়ে নিজের গন্তব্যে পৌছে যেতে পারবেন। গুগল ম্যাপে এমন একটি ফিচার রয়েছে, যাতে ইন্টারনেট ছাড়াই এই অ্যাপটিকে ব্যবহার করা যায়।

>> এজন্য আপনাকে প্রথমে সেই এলাকার একটি মানচিত্র ডাউনলোড করতে হবে। সেই মানচিত্র ডাউনলোড করার জন্য প্রথমে গুগল ম্যাপ অ্যাপ খুলুন এবং আপনি যে অঞ্চলের জন্য মানচিত্রটি ডাউনলোড করতে চান তার জন্য এলাকার নামের উপর ক্লিক করুন।

>> স্ক্রিনের নিচে ডাউনলোডে ক্লিক করুন। মানচিত্র বা ম্যাপ ডাউনলোড করতে ডাউনলোডে ক্লিক করুন। একবার মানচিত্র ডাউনলোড হয়ে গেলে, আপনি এটি অফলাইনে দেখতে এবং ব্যবহার করতে পারবেন।

>> অফলাইনে ম্যাপ ব্যবহার করতে প্রথমে গুগল ম্যাপ অ্যাপ খুলুন। আপনি যে জায়গাটি দেখতে চান তা সিলেক্ট করুন। আপনার ইন্টারনেট কানেকশন না থাকলেও সেই ম্যাপ দেখতে পারবেন।

>> অফলাইনে ম্যাপ ব্যবহার করার জন্য আপনাকে যা যা করতে হবে, তা হলো ম্যাপটি খুলুন। আর যে জায়গাটির ম্যাপ দেখতে চান, তা সার্চ করুন। এবার ইনস্ট্রাকশনে ক্লিক করুন। পাবলিক ট্রান্সপোর্ট লাইন এবং স্টেশন দেখুন।

মন্তব্য (০)





image

কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রভাবিত করতে ইসরাইলের ভুয়া থিঙ্ক ট...

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের প্রশ্নের উত্তরে কৃত্রিম বুদ্ধিমত্ত...

image

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার ঝুঁকি: ব্যবহারকারীদ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয...

image

ইউটিউবের ভিউ গণনায় নতুন নিয়ম, বাড়বে আয়?

বিনোদন ডেস্ক : ইউটিউবে ভিডিও প্রকাশ করেন এমন ক্রিয়েটরদের জন্...

image

টিকটকে যুক্ত হচ্ছে টাকা পাঠানোর সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ব্যবহারকারীদের জন্য ন...

image

ফেসবুকে ব্যক্তিগত তথ্য সুরক্ষায় এখনই বদলে নিতে পারেন যেসব...

তথ্য প্রযুক্তি ডেস্ক : ফেসবুক ব্যবহারের সময় আপনার ব্যক্তিগত তথ্য কীভাবে ...

  • company_logo