• সমগ্র বাংলা

পঞ্চগড়ের তাপমাত্রা ৮.৮ ডিগ্রী সেলসিয়াস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ কয়েক দিন ধরে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দেখা মিলছেনা সূর্যের।গত কাল বিকেলে সূর্য একটু হাতছানি দিলেও সূর্যের কোন তাপ ছিল না এতে করে কনকনে শীত আর উত্তর থেকে বয়ে আশা শিরশিরে হিমেল হাওয়ায় স্থবিরতা নেমে এসেছে জেলা জুড়ে। রবিবার (১৪ জানুয়ারি) সকালে জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেডর্ক করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।

এর আগে শনিবার সকালে তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এদিকে দেখা গেছে, সন্ধার পর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে জেলার চারপাশ। তবে কনকনে শীতের কারণে সকাল ও সন্ধায় হাট বাজারসহ সড়কগুলোতে মানুষের চলাচল অনেকটাই কম লক্ষ করা গেছে।

আর এতে করে রাতের বেলা চরম দূর্ভোগে পড়ছে জেলার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো। স্থানীয়রা জানান,কয়েকদিন ধরে সূর্যের দেখা মিলছে না, ঠান্ডার পরিমাণ প্রতিদিনই বাড়ছে এ জন্য তারা কাজে বের হতে পারছে না। কাছে বের হতে না পারায় চরম ভোগান্তিতে পড়তে  হচ্ছে তাদের। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বিষয়টি নিশ্চিত করে জানান, আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা আর উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।

মন্তব্য (০)





image

নড়াইলে আফরা নদীতে জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা

১

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা ন...

image

একাত্তরের পরাজিত শক্তি এবং ফ্যাসিবাদী শক্তি এক হয়ে বাংলাদ...

২

ফরিদপুর প্রতিনিধি : পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়...

image

পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৩

পঞ্চগড় প্রতিনিধি: সারা দেশের মতো উত্তরের সীমান্তবর্তী জেলা প...

image

মানব পাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক কঠোর ব্যবস্থা ও সা...

৪

ফরিদপুর প্রতিনিধি : মানবপাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কঠোর ব্যবস্থা ন...

image

জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বর্ণাঢ্য শোভায...

৫

জামালপুর প্রতিনিধি : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাম...

  • company_logo