• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে কুরিয়ার সার্ভিসে মাদক পাঁচারের চেষ্টা, উদ্ধার করল পুলিশ

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদক পরিবহনের চেষ্টাকালে ১২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানায়, কুড়িগ্রাম সদরের একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদক পরিবহনের সংবাদ পেয়ে গত ১২ জানুয়ারি রাতে ডিবি পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে বিশেষ কায়দায় কার্টুনে ফিটিংকৃত অবস্থায় ১২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, মাদক কারবারিরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে  ভূয়া ঠিকানা ব্যবহার করে মাদক পরিবহনের চেষ্টা করেছিলো কিন্তু জেলা ডিবি পুলিশের একটি চৌকস টিমের অভিযানে তাদের পরিকল্পনা ব্যার্থ হয়। উক্ত বিষয়ে জড়িতদের আইনের আওতায় আনতে অনুসন্ধান চলমান রয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

দেবীগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা, অভিযুক্ত শ্বশুর আটক

১

পঞ্চগড় প্রতিনিধি: মোঃ রাশেদুজ্জামান রাশেদ পঞ্চগড়ের দেবীগঞ্জে...

image

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

২

​পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভ...

image

নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার

৩

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলা...

image

মানিকগঞ্জে ত্রিপল হত্যা মামলায় ৫ জনের ফাঁসি, ৮ জনের যাবজ্...

৪

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার উত্তর গোবিন্দল এলাকায় ...

image

জামালপুরে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় শিক্ষকের কারাদণ্ড

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে আট বছর বয়সী এক শ...

  • company_logo