• সমগ্র বাংলা

মহাসড়কে নৈশকোচে ডাকাতি,আহত-২

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

রংপুর ব্যুরোঃ ঢাকা গাবতলী থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম ভুরুঙ্গামারি গামী ঢাকা মেট্রো ব ১৫-০৯৬৭ নম্বরের হামিম পরিবহনের নৈশকোচে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার ভোররাতে রংপুর-ঢাকা মহাসড়কের নৈশকোচে ডাকাতি শেষে পলাশবাড়ি-গোবিন্দগঞ্জের মাঝামাঝি স্থানে ডাকাতদল নেমে পড়ে। বড়দরগাহ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মো: সোলায়মান শেখ জানান, ঢাকা থেকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারি গামী হামিমপরিবহনটি যমুনা সেতু পাড় হয়ে সিরাজগঞ্জ মোড়ে আসলে ৬/৭ জনের একটি ডাকাত দল যাত্রী বেশে গাড়িতে উঠে।

গাড়িটি গোবিন্দগঞ্জ পাড় হলে ডাকাতদের হাতে থাকা চা-পাতি, রডসহ দেশীয় অস্ত্র দিয়ে ভয়- ভীতি প্রদর্শন করে যাত্রীদের নিকট থেকে আনুমানিক ৩ লাখ ৯ হাজার টাকা, ২ জন মহিলা যাত্রীর নাক ফুল ও কানের দুলসহ ১২টি মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় দুজন যাত্রী ডাকাতদের বাধা দিলে ওদের পিঠে চা- পাতি দিয়ে কোপ দিলে কাটা জখম প্রাপ্ত হয়।ডাকাতি শেষে রাত আনুমানিক ৩.৩০-৪.৩০ সময়ে ডাকাতরা পলাশবাড়ি সীমানায় ফাঁকাস্থানে নেমে পড়ে।

গাড়িটি পীরগঞ্জ বাসস্ট্যান্ডে আসলে অসুস্থ যাত্রীদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।আহত যাত্রীরা হলেন- রংপুর জেলা পীরগাছাউপজেলার দৌলতখান গ্রামের আলতাব ও কুড়িগ্রাম জেলার রাজারহাটের মিরেরবাড়ী গ্রামের সিরাজুল। পরে হামিম পরিবহন গাড়িটি আটক করে ড্রাইভার, হেলপার ও গাড়ির মালিককে পলাশবাড়ি থানা পুলিশের নিকট সোর্পদ করা হয়। পলাশবাড়ি থানা ইনচার্জ ইনস্পেক্টর আরজু মো: সাজ্জাদ হোসেন জানান নৈশকোচে ডাকাতির ঘটনায় তদন্ত ও মামলা প্রক্রিয়াধীণ।

মন্তব্য (০)





image

মাথায় কাফনের কাপড় জড়িয়ে অস্ত্র হাতে মহড়া সাবেক ছাত্রদল নে...

পাবনা প্রতিনিধি : মাথা ও শরীরে কাফনের কাপড় জড়িয়ে হাতে লাইসেন্স করা শটগান...

image

ফরিদপুরে পরকীয়ার অভিযোগে পদ হারালেন জামায়াত নেতা

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্র...

image

আমার আশপাশে যারা থাকেন অনেকই মাদকের সঙ্গে জড়িত, কাউকে ছাড়...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

আগামী ২৯ আগষ্ট পাবনা থেকে যাত্রা শুরু আন্তঃনগর ‘সপ্তপদী’ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনা থেকে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে আ...

image

বৃষ্টি পানি বের হতে না পারায় জলাবদ্ধতা,ফলে ৯০০ বিঘা জমিতে...

গাইবান্ধা প্রতিনিধিঃ বৃষ্টি পানি বের না হতে পেরে তৈরি হয়েছে ...

  • company_logo