• সমগ্র বাংলা

গাজীপুরে সরকার ঘোষিত বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা সড়কে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কোনাবাড়ীতে সরকার ঘোষিত সর্বনিম্ন বেতন ১২,৫০০ টাকার দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। শনিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার সময় কোনাবাড়ী এলাকায় মেইগো বাংলাদেশ (বে-ইকোনমিক জোন) লি. এর প্রায় সাত শতাধিক শ্রমিক ৬ দফা দাবি আদায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। 

পুলিশও কারখানা সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৭ টার দিকে ওই কারখানার শ্রমিকরা ফ্যাক্টরিতে প্রবেশ না করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে তাদের ৬ দফা দাবি নিয়ে অবস্থান করে।পরবর্তীতে সকাল পৌনে ৮ টার সময় শ্রমিকরা ঢাকা  টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল বন্ধ করে রাস্তার উপর অবস্থান করে। পরে পুলিশ এসে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিলেও তারা মহাসড়কের পাশে অবস্থান নিয়েছে। 

শ্রমিকরা তাদের ছয় দফা দাবি উল্লেখ করে জানান, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো অনুসারে তাদের গ্রেড ১ থেকে গ্রেড ৪ মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। তফসিল ক এবং তফসিল খ অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। ১০ ঘণ্টা কর্ম দিবসের পরিবর্তে ৮ ঘণ্টা কর্ম দিবস হিসেবে বেতন নির্ধারণ করতে হবে। বেসিক বেতন সরকারি নিয়ম অনুসারে করতে হবে।

ওভারটাইমের হার সরকারি নিয়ম অনুসারে হিসাব করতে হবে এবং অধিকার আদায়ে আন্দোলনরত শ্রমিকদের ছাটাই করা যাবে না। মেইগো বাংলাদেশ (বে-ইকোনমিক জোন) লি. এর অ্যাডমিন ম্যানেজার মো. খালিদ হাসান জানান, শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে কিন্তু তাদের মন মতো হয়নি।

তিনি আরো বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, সকালে বে-ইকোনমিক জোনের সামনে কিছু শ্রমিক রাস্তায় নেমে আসে। পরে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধানের চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

গোপালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আবদু...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : সনাতন ধর্মা...

image

চিরিরবন্দরের শয়ন কক্ষে গলায় ওড়না পচানো মায়ের লাশের পাশে ...

২

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের অমরপুর ইউনিয়নের...

image

পরকীয়া সম্পর্কের জের শার্শায় মোবাইলে ভিডিও ধারণ করে প্রব...

৩

বেনাপোল প্রতিনিধি: ​যশোরের শার্শায় পরকীয়া সম্পর্কের জেরে চম্...

image

সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন, রোহিঙ্গা ক...

৪

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ইসমাইল হামিদ ওরফ...

image

মাগুরায় আট দিনের ব্যবধানে বিপুল ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

৫

মাগুরা প্রতিনিধি : মাগুরায় আট দিনের ব্যবধানে ৩২ হাজার ইয়াবাস...

  • company_logo