• সমগ্র বাংলা

টঙ্গীতে ছুরিকাঘাতে যুবক নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নয়ন মৃধা (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানা পুলিশের ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিহত নয়ন মৃধা বরিশালের বানারীপাড়া থানার মাদারকাঠি গ্রামের মান্নান মৃধার ছেলে। তিনি টঙ্গী এলাকায় মাকস্ট্রিজ নামের একটি কারখানায় কাজ করতেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে নয়ন মৃধা বরিশাল থেকে কর্মস্থল টঙ্গীর উদ্দেশ্যে বাসযোগে রওনা দেন। বুধবার সকালে তিনি টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বাস থেকে নামলে কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য (০)





image

গোপালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আবদু...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : সনাতন ধর্মা...

image

চিরিরবন্দরের শয়ন কক্ষে গলায় ওড়না পচানো মায়ের লাশের পাশে ...

২

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের অমরপুর ইউনিয়নের...

image

পরকীয়া সম্পর্কের জের শার্শায় মোবাইলে ভিডিও ধারণ করে প্রব...

৩

বেনাপোল প্রতিনিধি: ​যশোরের শার্শায় পরকীয়া সম্পর্কের জেরে চম্...

image

সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন, রোহিঙ্গা ক...

৪

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ইসমাইল হামিদ ওরফ...

image

মাগুরায় আট দিনের ব্যবধানে বিপুল ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

৫

মাগুরা প্রতিনিধি : মাগুরায় আট দিনের ব্যবধানে ৩২ হাজার ইয়াবাস...

  • company_logo