ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.২ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান। তিনি আরো জানান বুধবার সকাল ৯টায় নওগাঁর সর্বনিম্ম তাপমাত্রা পরিমাপ করা হয়েছে ১০.২ডিগ্রি সেলসিয়াস যা গতকাল যা ছিলো ১২.২ডিগ্রি সেলসিয়াস। তাই গত কয়েকদিন যাবত প্রতিদিনই নওগাঁর তাপমাত্রা কমছে।
ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় কয়েকদিন ধরেই তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। তবে এই তাপমাত্রা আগামীতে আরো কমার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান। এদিকে সন্ধ্যার পর থেকে পরের দিন দুপুর পর্যন্ত থাকা ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে নিরুত্তাপ সূর্যের দেখা মিললেও বিকেল থেকে উত্তরের বয়ে আসা হিমেল হাওয়া সেই তীব্রতাকে আরো বাড়িয়ে দিচ্ছে কয়েকগুন। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষরা। মানুষের পাশাপাশি গবাদীপশুরাও শীতে কাবু হয়ে পড়েছে। গবাদীপশুগুলোকেও শীতের গরম কাপড় পড়িয়ে দিয়ে শীত নিবারণ করার চেষ্টা করছে করা হচ্ছে। এছাড়া ঘন কুয়াশার কারণে রাস্তায় বিভিন্ন যানবাহনগুলো আলো জ্বালিয়ে চলাচল করছে।
গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি: "ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চি...
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদাড়ী দ্...
লালমনিরহাট প্রতিনিধি: প্রতিবন্ধী ব্যক্তি,নারী,বৃদ্ধ এবং সমাজ...

মন্তব্য (০)