• সমগ্র বাংলা

রুপগঞ্জে এশিয়ান হাইওয়ের পাশ থেকে যুবকের চোখ ওপড়ানো লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফারুক ওরফে আকাশ(৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার পূর্বাচল উপশহরের বাণিজ্য মেলা সংলগ্ন কালনী এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের চোখ ওপড়ানো ছিলো। নিহত ফারুক ওরফে আকাশ চাঁদপুর জেলার হাইমচর উপজেলার পশ্চিম চর কেষ্টপুর এলাকার বারেক শেখের ছেলে।

ফারুক গাজীপুরের টঙ্গীতে একটি গার্মেন্টস কোম্পানিতে চাকরি করতেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) জুবায়ের হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘পূর্বাচল উপশহরের বাণিজ্য মেলা সংলগ্ন কালনী এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করে।ধারণা করা হচ্ছে, আজ ভোরে যে কোনো সময় তাকে হত্যা করে এখানে মরদেহ ফেলে রেখে যাওয়া হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা বলা যাবে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলার প্রস্তুতি চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

বরিশালে ১০ এপিবিএনের আয়োজনে আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নাম...

নিজস্ব প্রতিবেদক : বরিশালে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিব...

image

চন্দনাইশে হুইল চেয়ার, পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি : প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আস্থা...

image

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা : টেকনাফে উদ্ধার-৫

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া ...

image

উলিপুরে বিচারাধীন জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ

নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের উলিপুরে বিচারাধীন একটি ব্যক্তি মালিক...

image

জামিনে মুক্ত হয়ে এলাকায় ফেরার পরই হত্যাকাণ্ড, রহস্য উদঘাট...

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়ায় বহুল আলোচিত কিশোরী তমা খাত...

  • company_logo