• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে ২টিতে আওয়ামীলীগ ও একটিতে জাতীয় পার্টি বিজয়ী 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ে সংসদীয় ৩টি আসনের মধ্যে ২টিতে আওয়ামীলীগ ও একটিতে জাতীয় পার্টির প্রার্থী বিজয়ী হয়েছেন। রোববার শান্তিপুর্নভাবে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। 

ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী রমেশ চন্দ্র সেন (নৌকা) ২ লাখ ৫ হাজার ৩১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি জাতীয় পার্টির প্রার্থী মো: রেজাউর রাজী স্বপন চৌধুরী (লাঙ্গল) পেয়েছেন ১৩ হাজার ৯৪০ ভোট। এ আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ৫০৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪০ হাজার ১৩৮ ও নারী ভোটার সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৩৬৫ জন। 

ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাজহারুল ইসলাম সুজন (নৌকা) ১ লাখ ১৫ হাজার ৪১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী আলী আসলাম জুয়েল (ট্রাক) পেয়েছেন ৫৭ হাজার ২৪৫ ভোট। এ আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ঠাকুরগাঁও-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ২৫ জন। এর মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলায় ১ লাখ ৫৬ হাজার ৭৬৫ জন, হরিপুর উপজেলায় ১ লাখ ১০ হাজার ১৬৬ জন এবং রানীশংকৈল উপজেলায় ৩৯ হাজার ৮৯৪ জন। 

ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদ (লাঙ্গল) ১ লাখ ৬ হাজার ৭১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি বাংলাদেশ ওয়াকার্স পার্টির প্রার্থী গোপাল চন্দ্র রায় (হাতুড়ী) পেয়েছেন ৬৪ হাজার ৮২১ ভোট। এ আসনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ঠাকুরগাঁও-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৩৫৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৯৬৬ জন এবং  মহিলা ১ লাখ ৬৯ হাজার ৩৮৮ জন।

মন্তব্য (০)





image

গোপালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আবদু...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : সনাতন ধর্মা...

image

চিরিরবন্দরের শয়ন কক্ষে গলায় ওড়না পচানো মায়ের লাশের পাশে ...

২

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের অমরপুর ইউনিয়নের...

image

পরকীয়া সম্পর্কের জের শার্শায় মোবাইলে ভিডিও ধারণ করে প্রব...

৩

বেনাপোল প্রতিনিধি: ​যশোরের শার্শায় পরকীয়া সম্পর্কের জেরে চম্...

image

সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন, রোহিঙ্গা ক...

৪

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ইসমাইল হামিদ ওরফ...

image

মাগুরায় আট দিনের ব্যবধানে বিপুল ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

৫

মাগুরা প্রতিনিধি : মাগুরায় আট দিনের ব্যবধানে ৩২ হাজার ইয়াবাস...

  • company_logo