• বিনোদন

সিনেমার কাহিনি শোনামাত্রই আমি হারিয়ে গিয়েছিলাম: ক্যাটরিনা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ কিছুদিন আগেই ‘টাইগার থ্রি’ সিনেমায় ক্যাটরিনা কাইফকে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে। এবার থ্রিলারধর্মী ‘মেরি ক্রিসমাস’-এ রহস্যের জাল বুনতে চলেছেন অভিনেত্রী। শ্রীরাম রাঘবন পরিচালিত এই সিনেমাটিতে সম্পূর্ণ অন্য রূপে আসতে চলেছেন ক্যাটরিনা।  

কয়েকবার স্থগিত হওয়ার পর অবশেষে মুক্তি পেতে চলেছে সিনেমাটি। এতে প্রথমবার জুটি বেঁধে আসছেন ক্যাটরিনা কাইফ ও দক্ষিণি তারকা বিজয় সেতুপতি। গেল বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি মাল্টিপ্লেক্সে ঘটা করে সিনেমার গান মুক্তি দেওয়া হয়।

অনুষ্ঠানে ক্যাটরিনা কাইফ বলেন, শ্রীরাম স্যার আর বিজয় স্যারের সঙ্গে কাজ করতে খুব আগ্রহী ছিলাম। বিজয় স্যার একটা দৃশ্য নিয়ে কথা বলছিলেন, আমি তখন অবাক হয়ে গিয়েছিলাম। আমার তখন মনে হয়েছিল, এ মানুষটির কোনো কিছুকে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা। আর শ্রীরাম স্যার যাই করেন, অন্য রকম হয়।

শ্রীরাম রাঘবনের প্রসঙ্গে অভিনেত্রী আরও বলেন, শ্রীরাম স্যার সিনেমার গল্পকে এমনভাবে দেখেন, যেভাবে তিনি মানুষকে দেখেন। এই সিনেমাকে ঘিরে আমার জার্নিটা আলাদা। এই সিনেমার কাহিনি শোনামাত্রই আমি হারিয়ে গিয়েছিলাম। এটা শ্রীরাম রাঘবনের সিনেমা; তাই এর সঙ্গী হওয়ার জন্য রোমাঞ্চিত ছিলাম।

‘মেরি ক্রিসমাস’ ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। হিন্দি ও তামিল ভাষায় আলাদা আলাদাভাবে শুটিং হয়েছে সিনেমাটির। দুই সংস্করণে দেখা যাবে ভিন্ন অভিনয়শিল্পীদের।

মন্তব্য (০)





image

‎জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু আর...

১

বিনোদন ডেস্কঃ জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নাট্যকার, পরিচালক ...

image

আজ মিমির বাগদান ও আইনি বিয়ে, অনুষ্ঠানে থাকছেন শোবিজের যারা

২

বিনোদন ডেস্ক : বিয়ে নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন টালিউড অ...

image

আমি দেখেছি সে কতো পরিশ্রমী: দীপিকা প্রসঙ্গে করণ

৩

বিনোদন ডেস্ক : সম্প্রতি ‘কফি উইথ করণ’ সিজন ৯-এর ...

image

মঞ্চ মাতাতে ঢাকায় পৌঁছেছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া

৪

‎বিনোদন ডেস্ক: চার বছর পর আবারও ঢাকার মঞ্চে গান শোনাতে আ...

image

‎পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিল...

৫

বিনোদন ডেস্কঃ ভেঙে গেল সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্&zwnj...

  • company_logo