ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : সম্প্রতি ‘কফি উইথ করণ’ সিজন ৯-এর একটি পর্বে এসেছিলেন বলিউডের 'খিলাড়ি'খ্যাত অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেতা রবি কিষান। সেই পর্বের একটি ঝলক সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে প্রকাশ পেয়েছে। সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখা যাবে তাদের। সেই দুই শক্তিমান অভিনেতার সঙ্গে আলাপচারিতার একপর্যায়ে সিনেমাশিল্পে কাজের সময় ও অক্ষয় কুমারের কর্মনিষ্ঠার প্রসঙ্গ উঠে আসে।
সেখানই অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার শিফট নিয়ে চলমান বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করেন নির্মাতা করণ জোহর। কাজের জগতে সময়ের হিসাব নিয়ে বিতর্ক নতুন নয় বলেও জানিয়েছেন তিনি।
একজন নারী তারকা যখন পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনকেও গুরুত্ব দিয়ে কাজের সময় নির্ধারণের কথা বলেন, তখন সেই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয় নানা আলোচনা। অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার শিফট নিয়ে তৈরি হওয়া বিতর্কে কাজের সময় নির্ধারণের স্বাধীনতা শুধু পুরুষ তারকাদের নয়, নারী তারকাদেরও থাকা উচিত বলে মনে করেন নির্মাতা করণ জোহর।
'খিলাড়ি'খ্যাত অভিনেতা অক্ষয় কুমারের সময়ানুবর্তিতা ও কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করেন এ নির্মাতা। অভিনেতার সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা তুলে ধরে করণ জোহর বলেন, ‘আমি যখন অক্ষয়ের সঙ্গে প্রথম ছবি করি, তখন থেকেই আমি দেখেছিলাম— উনি কঠোর পরিশ্রমী। ভোর ৫টায় মিটিং করেন, চিত্রনাট্য মুখস্ত করেন এবং সবসময় পরিচালকদের সমর্থন করেন। প্রযোজকদের ব্যাপারেও ভীষণ সচেতন থাকেন উনি। তার একমাত্র সুপারস্টার যিনি নবাগত পরিচালকদের সুযোগ দেন এবং এই একটি কাজের জন্য তিনি যথেষ্ট কৃতিত্ব পান না।
শুটিংয়ের সময়সূচি নিয়ে কথা বলতে গিয়ে দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার শিফটের প্রসঙ্গ তোলেন। অভিনেত্রীর সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে করণ জোহর বলেন, আমি সবসময় দীপিকা পাড়ুকোনের সিদ্ধান্তকে সমর্থন করি। উনি যখন এ ধরনের কিছু বলেন, আমি জানি না তখন কেন এ বিষয়টিকে এত বড় করে দেখা হয়। এটা তার অধিকার। উনি এ অধিকার অর্জন করেছেন। উনি ভীষণ পরিশ্রমী একজন নারী। উনি একজন মা, একজন স্ত্রী এবং একজন পেশাদার নারী; তবে উনার ব্যক্তিগত জীবনে রয়েছে।
করণ জোহর বলেন, কাজের সময় বেছে নেওয়ার ক্ষেত্রে নারী ও পুরুষ তারকাদের মধ্যে কোনো পার্থক্য থাকা উচিত নয়। তিনি বলেন, ‘পুরুষ তারকাদের মতো নারী তারকাদেরও কাজের ক্ষেত্রে সময়সীমা নির্ধারণের একটি স্বাধীনতা থাকা উচিত।'
এ নির্মাতা বলেন, 'প্রযোজকরা দীপিকার মতো অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পছন্দ করেন। শুধু দীপিকা নয়; অক্ষয়ও একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে পছন্দ করেন, আর সেটাই হওয়া উচিত। সৃজনশীলতার সঙ্গে আপস না করেই যদি এ কাজ করা যায়, তবে সেটি সবার জন্যই উপকারী।’
বিনোদন ডেস্ক : বিয়ে নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন টালিউড অ...
বিনোদন ডেস্ক: চার বছর পর আবারও ঢাকার মঞ্চে গান শোনাতে আ...
বিনোদন ডেস্কঃ ভেঙে গেল সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্&zwnj...
বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...
বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

মন্তব্য (০)