• সমগ্র বাংলা

দিনাজপুরে কঠোর প্রহরায় কেন্দ্র পাঠানো হচ্ছে নির্বাচনী উপকরন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দিনাজপুরের ৬টি নির্বাচনী এলাকায় পাঠানো হচ্ছে নির্বাচনী উপকরন। তবে আগাম শিল মারার বিতর্ক এড়াতে কেন্দ্র ভিত্তিক ব্যালট পেপারসহ অন্যান্য সামগ্রী বিতরন করা হবে মধ্যরাত থেকে (আগামীকাল ৭ জানুয়ারী) ভোর ৪টার মধ্য। 

দিনাজপুরের ৬টি নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ জাতীয় পার্টি কয়েকটি ছোট দল এবং সতন্ত্রসহ  প্রতিদ্বন্দ্বীতা করছেন ২৬ জন প্রার্থী। জেলায় ভোটারের সংখ্যা ২৫ লাখ ৯ হাজার ৩৯১জন। নারী এবং পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান সংখ্যক। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৫৬ হাজার ৭৩ জন এবং নারী ভোটারের সংখ্যা ১২ লাখ ৫২ হাজার ৬৩৫জন। ৬টি নির্বাচনী এলাকায় ভোট গ্রহনে ৮৩০টি কেন্দ্রে ৫ হাজার ৬৯১টি কক্ষে করা হবে ভোট গ্রহন। কেন্দ্র এবং ভোটারদের নিরাপত্তায় আনসার বিজিবি র্যাব এবং পুলিশসহ প্রায় সাড়ে ১৪ হাজার নিরাপত্তা বাহিনীকে দ্বায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিষ্ট্রের নের্তৃত্ব টহলে থাকছেন সেনা বাহিনীর সদস্যরা।

এছাড়াও কোথাও কোন সহিংসতার ঘটনা ঘটলে জরুরী চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে সরকারি সব হাসপাতাল স্বাস্হ্য কেন্দ্রগুলোতে।  জেলা রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসক শাকিল আহমেদ জানিয়েছেন, নিরাপদে ভোট সম্পন্ন এবং ভোটারদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্হা নিয়েছেন তারা।

মন্তব্য (০)





image

বরিশালে ১০ এপিবিএনের আয়োজনে আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নাম...

নিজস্ব প্রতিবেদক : বরিশালে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিব...

image

চন্দনাইশে হুইল চেয়ার, পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি : প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আস্থা...

image

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা : টেকনাফে উদ্ধার-৫

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া ...

image

উলিপুরে বিচারাধীন জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ

নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের উলিপুরে বিচারাধীন একটি ব্যক্তি মালিক...

image

জামিনে মুক্ত হয়ে এলাকায় ফেরার পরই হত্যাকাণ্ড, রহস্য উদঘাট...

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়ায় বহুল আলোচিত কিশোরী তমা খাত...

  • company_logo